আল-ইহসান ফাউন্ডেশন
এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ নির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আল-ইহসান ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালাফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
নীতি ও আদর্শ
✔ পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আমাদের মূল আদর্শ।
✔ ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন।
✔ উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
✔ সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ।
✔ দাওয়াহ ও কার্যক্রমের ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন।
✔ সংগৃহীত তহবিল এবং ব্যয়ের প্রতিটি হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
✔ রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং যে কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা।
✔ সাময়িক সহযোগিতার তুলনায় স্থায়ী দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন আমাদের নীতি।
লক্ষ্য-উদ্দেশ্য
দাওয়াহ
- কুরআন ও সুন্নাহর আলোকে একত্ববাদ প্রতিষ্ঠা।
- শিরক-বিদআদ এবং প্রান্তিকতা দূরকরণে দাওয়াহ কার্যক্রম।
- আদর্শ মসজিদ নির্মাণ ও পরিচালনা।
- বিশুদ্ধ ইসলামিক জ্ঞান, আকীদা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে বইপত্র প্রকাশ।
- ইমাম, খতীব ও দা‘য়ীদের জন্য দাওয়াহ প্রশিক্ষণ।
- ধর্মীয় ও সামাজিক কুসংস্কার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি।
- দ্বীনি জিজ্ঞাসা ও পরামর্শের জন্য ‘কল সেন্টার’ ও ‘শরয়ী সমাধান’ বিভাগ।
সেবা
- প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম।
- সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও পানি শোধনাগার স্থাপন।
- পরিবেশ সুরক্ষায় অধিক ফলনশীল বৃক্ষরোপণ।
- রমযান মাসে ইফতার সামগ্রী ও কুরবানীর গোশত বিতরণ।
- এতিমদের অভিভাবকের দায়িত্বে শিক্ষাদান ও প্রতিপালন।
- স্থায়ী টেকসই স্বাবলম্বীকরণ কার্যক্রম পরিচালনা।
আয়-ব্যয়ের নীতিমালা
আয়ের উৎস
- ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান।
- সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়মিত অনুদান।
- সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত।
- ফাউন্ডেশনের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের আয়।
সেবামূলক ব্যয় ও স্বচ্ছতা
- দাতাগণ যে খাতের জন্য দান করেন, সে খাতেই ব্যয় করা হয়।
- যাকাত তহবিলের শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়।
- বার্ষিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা অডিট রিপোর্ট প্রকাশ।
- আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আর্থিক কার্যক্রম মনিটরিং।